পোস্টগুলি

ইলিশ, কচুশাক ও অরন্ধন: বর্ষার লোকসংস্কৃতির খাদ্যকাহিনি

ছবি
ইলিশ, কচুশাক ও অরন্ধন: বর্ষার লোকসংস্কৃতির এক খাদ্যকাহিনি একটি রান্নার পদ কখনও শুধু উপকরণের সমষ্টি থাকে না। দীর্ঘ সময় ধরে পরিবারের অভ্যাস, ঋতুচক্র, কৃষিকাজ, ধর্মীয় অনুষ্ঠান এবং মুখে মুখে চলা কাহিনি তার চারপাশে জমা হতে থাকে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক তেমনই একটি রান্না। এর মধ্যে রয়েছে বর্ষার জল, নদীর ইলিশ, সহজলভ্য কচুর ডাঁটা, অরন্ধনের স্মৃতি, বিজয়া দশমীর বিদায় এবং দেবী দুর্গাকে নিজের ঘরের বিবাহিতা কন্যা হিসেবে দেখার বাঙালি কল্পনা। কচুশাক ও ইলিশ—বর্ষার খাদ্য, অরন্ধনের লোকাচার এবং বিজয়ার সঙ্গে যুক্ত দুটি উপাদান। অরন্ধনের সাধারণ খাদ্য থেকে উৎসবের স্মৃতি বাংলার বিভিন্ন অঞ্চলে অরন্ধন বা রান্নাপূজা উপলক্ষে আগের দিন রান্না করা খাবার পরের দিন গ্রহণ করার রীতি রয়েছে। কোথাও পান্তাভাত, কোথাও শাক, মাছ, ডাল কিংবা স্থানীয়ভাবে সহজলভ্য আরও নানা পদ এই খাদ্যতালিকার অংশ হয়। অঞ্চল, সম্প্রদায় এবং পারিবারিক প্রথা অনুযায়ী অরন্ধনের উপকরণ বদলে যায়। তাই একটি নির্দিষ্ট খাবারকে সমগ্র বাংলার অপরিবর্তিত নিয়ম হিসেবে দেখা উচিত নয়। তবে পান্তাভাত, শাক এবং মাছের সমন্বয় বাংলার বর্ষাকালীন গ্রা...

পোস্তবাটা ও আলুপোস্ত: বাঙালির স্বাদ, স্মৃতি ও আঞ্চলিক খাবারের গল্প

ছবি
পোস্তবাটা, আলুপোস্ত ও পোস্তবড়া: বাঙালির স্বাদ, স্মৃতি ও আঞ্চলিক রান্না এখনকার ব্যস্ত দিনে একদিনের বাঙালি হয়ে ওঠা টাই সহজ । তাই বিজ্ঞাপনে বাঙালির রসনা উৎসব - বৈশাখী / শারদ / জামাইষষ্ঠী / ভ্রাতৃদ্বিতীয়া ঘরোয়া ভোজ আর সাবেক খাওয়াদাওয়ার খোঁজ মিলবে মার্কোপোলো রেস্তোরাঁ, বৈদিক ভিলেজ, পার্ক প্লাজার কে নাইনটিন, ওহ্! ক্যালকাটা, তাজ হোটেল, আহেলী, কিউপিজ - এ । মেনু পড়লেই অর্ধেক খাওয়া হয়ে যাবে, যাক । 'শুধু ভাত আর পোস্তবাটা ব্যাস' পোস্তবাটা, আলুপোস্ত আর তাওয়ায় ভাজা পোস্তবড়া—বাঙালির গরমের আরাম, ঘরের স্বাদ আর স্মৃতির এক থালা। সূচিপত্র খাঁটি ও নিখুঁত আলুপোস্তর খোঁজে পোস্তর শুকনো ভাজা পোস্তসেদ্ধ পোস্তবড়া আঞ্চলিক জনপ্রিয়তা ও পথের স্বাদ ঐতিহাসিক সূত্র ও নন্দলাল মন্দির বাঁকুড়ার হোটেলের পোস্তর বড়া জেলার ছড়া ও লোকমুখে পোস্ত বাঙালি ঘরের পোস্তর নানাবিধ পদ মা’র রান্না ও পারিবারিক স্মৃতি পোস্ত দিয়ে তেঁতো শুকতো প্রশ্ন ও উত্তর (FAQ) বাঙালির খাবারের আরও গল...

ধোঁয়া ওঠা ঘুগনি: বাঙালির সহজ রাস্তার খাবারের গল্প

ছবি
ফুচকার গল্প বললেই কলকাতার রাস্তার খাবারের কথা শেষ হয়ে যায় না। ফুচকার ঠেলার কাছেই অনেক সময় আর-একটা হাঁড়ি বসে থাকে—সেই হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে, ওপরে কুচোনো পেঁয়াজ, ধনেপাতা, কখনও লেবুর হালকা গন্ধ। ওটাই ঘুগনি। সময় বদলেছে, রাস্তার চেহারাও বদলেছে, শহরের হাঁটার ভঙ্গিও বদলেছে। তবু কলকাতার অনেক বিকেল এখনও যেন শুরু হয় এক বাটি গরম ঘুগনি দিয়ে। হয়তো সেই স্বাদই শহরের

কলকাতার ফুচকা : ছোটবেলার লুকিয়ে খাওয়া স্মৃতি

ছবি
উফ্ফ, কতদিন ফুচকা খাইনি — বাঙালির সেরা কান্না বোধহয় এইটাই। বাংলার বাইরে অনেকদিন থাকলেই বোঝা যায়, বাড়ি আর শহরকে মনে করার কত সহজ একটা উপায় আছে। একটা শব্দই যথেষ্ট — ফুচকা । ফুচকা মানেই শুধু রাস্তার খাবার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে স্কুল ছুটির বিকেল, পাড়ার মোড়ে দাঁড়িয়ে বন্ধুরা মিলে লুকিয়ে খাওয়া, আর বাড়ি ফিরে বাবা-মায়ের কাছে ধরা পড়ার ভয়। মজার বিষয় হল, প্রায় সব বাঙালি বাড়িতেই ফুচকা খাওয়া নিয়ে প্রথম আপত্তিটা আসে বাবা-মায়ের কাছ থেকেই।   স্কুলের সামনে ফুচকা — অনেক বাঙালির ছোটবেলার এক চেনা বিকেল

স্বাগতম বিশ্ববাঙালীতে কলকাতার রাস্তার খাবার, সংস্কৃতি ও বাংলার গল্প

ছবি
বিশ্ববাঙালী একটি ডিজিটাল আর্কাইভ যেখানে কলকাতার রাস্তার খাবার, বাংলার ঐতিহ্য, উৎসব, ভ্রমণ এবং সংস্কৃতির নতুন আর পুরোনো সব গল্প জড়ো করে রাখা । Welcome to Biswabangalee – Stories of Kolkata street food, Bengal culture and traditions. ফুচকা গল্প